গাড়ির ব্যবসা আলাদা করল Tata
মূল প্রতিষ্ঠান থেকে নিজেদের যাত্রীবাহী গাড়ির অংশটিকে আলাদা করে দিয়েছে Tata Motors।
ভারতে তাদের যাত্রীবাহী গাড়ির সম্পূর্ণ পোর্টফোলিও—পেট্রোল, ডিজেল কিংবা বৈদ্যুতিক সব ধরনের গাড়িকে এবার আনা হয়েছে ‘Tata.Cars’ নামের নতুন একটি গ্রাহককেন্দ্রিক আমব্রেলা ব্র্যান্ডের অধীনে।
এই রূপান্তরটি পুরোপুরি বাণিজ্যিক ব্র্যান্ডিং এবং রিটেইল পরিচয়ের মধ্যে সীমাবদ্ধ। এটি কোম্পানির মূল প্রতিবর্ণীকরন কিংবা আইনি কাঠামোতে কোনো পরিবর্তন আনছে না। উৎপাদন কার্যক্রম, বাণিজ্যিক চুক্তি, নিয়ন্ত্রক ফাইলিং এবং যাবতীয় বিধিবদ্ধ নিয়মের ক্ষেত্রে ‘Tata Motors Passenger Vehicles’-ই নিবন্ধিত আইনি সত্তা হিসেবে বহাল থাকছে।
নতুন এই বিন্যাসের অধীনে তাদের আলাদা বৈদ্যুতিক গাড়ি বিভাগ ‘Tata.ev’ এখন বড় পরিসরের Tata.Cars প্ল্যাটফর্ম থেকে কাজ চালিয়ে যাবে। ফলে প্রচলিত জীবাশ্ম জ্বালানির গাড়ি এবং ইলেকট্রিক মডেল—উভয় মাধ্যমই এক ছাদের নিচে উপস্থাপিত হবে। ব্র্যান্ডিংয়ের কারণ ব্যাখ্যা করে প্রতিষ্ঠানটি জানায়, ভারতের সাধারণ গ্রাহকরা আগে থেকেই তাদের গাড়িগুলোকে সচরাচর “Tata cars” বলে ডাকেন, আর সেই ধারণাকে কেন্দ্র করেই এই নতুন পরিচয়।
উদ্যোগটি বাস্তবায়নে ‘Parallel Pathways’ ডিজাইন দর্শনে সাজানো নতুন ভিজ্যুয়াল ও সেন্সরি পরিচয় সামনে আনা হয়েছে। এতে ‘Ambition Blue’-কে প্রাথমিক রঙ করা হয়েছে, নিয়ে আসা হয়েছে ‘Parallel Display’ নামের কাস্টম টাইপফেস এবং সাথে যুক্ত করা হয়েছে নিজস্ব একটি সোনিক আইডেন্টিটি বা অডিও টিউন।
আগামী মাসগুলো থেকে Tata.Cars-এর এই নতুন ব্র্যান্ডিং পর্যায়ক্রমে শোরুমের ভেতরের ডিজাইন, ডিলারশিপ নেটওয়ার্ক, ডিজিটাল প্ল্যাটফর্ম, সার্ভিস সেন্টার এবং বিজ্ঞাপনে কার্যকর করা শুরু হবে।
মূল প্রতিষ্ঠান থেকে নিজেদের যাত্রীবাহী গাড়ির অংশটিকে আলাদা করে দিয়েছে Tata Motors।