Doctor Doom এডিশনে TVS Raider
জনপ্রিয় ১২৫ সিসির কমিউটার বাইক TVS Raider-এর মার্ভেল কমিকস থিমের নতুন "Doctor Doom Edition" বাজারে এনেছে TVS Motor Company।
স্পেশাল এডিশনের এই বাইকটিতে মেকানিক্যাল বা যান্ত্রিক কোনো পরিবর্তন না এনে ব্যবহার করা হয়েছে আকর্ষণীয় "Spectral Green" রঙ, যা আশপাশের আলোর ওপর নির্ভর করে সবুজ ও বাদামি রঙের শেডে পরিবর্তন হয়। বাইকটির বডিওয়ার্ক জুড়ে রয়েছে Doctor Doom-এর গ্রাফিক্স এবং ফুয়েল ট্যাংকের নিচের অংশে প্রমিনেন্টভাবে ফুটিয়ে তোলা হয়েছে Doom Mask-এর লোগো।
বাহ্যিক আউটলুকে এই স্পোর্টি ও অ্যাগ্রেসিভ পরিবর্তন আনা হলেও বাইকটির টেকনিক্যাল ও মেকানিক্যাল স্পেসিফিকেশন অপরিবর্তিত রাখা হয়েছে। এতে রয়েছে আগের সেই ১২৪.৮ সিসির সিঙ্গেল-সিলিন্ডার ইঞ্জিন এবং ফাইভ-স্পিড গিয়ারবক্স। এছাড়া ইন্সট্রুমেন্ট ক্লাস্টারে দেওয়া হয়েছে এলসিডি ডিসপ্লে, যাতে রয়েছে নেভিগেশন, কল অ্যালার্ট এবং ৮৫টিরও বেশি কানেক্টেড ফিচার।
দিল্লিতে TVS Raider Doctor Doom Edition-এর দাম নির্ধারণ করা হয়েছে ৯৫,৩২০ রুপি (যা প্রায় ১,১০০ মার্কিন ডলার)। তবে বাংলাদেশের বাজারে বাইকটি আসার সম্ভাবনা নেই বললেই চলে। কারণ এর আগে TVS-এর অন্যান্য স্পেশাল এডিশন—যেমন Ntorq-এর স্পেশাল মডেলগুলো কখনই আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের বাজারে বাজারজাত করা হয়নি।
বাংলাদেশের বাইকাররা যখন বহুল প্রতীক্ষিত ৩৫০ সিসির মোটরবাইকের অপেক্ষায় প্রহর গুনছেন, তখন এক অভিনব কাণ্ড ঘটিয়েছে জাপানি ব্র্যান্ড Kawasaki।