$৩,২৯৯ ডলারের টার্নটেবিল আনলো Harley-Davidson

হাই-এন্ড অডিও প্রস্তুতকারক প্রতিষ্ঠান Pro-Ject-এর সাথে যৌথ অংশীদারিত্বে নিজেদের ব্র্যান্ডের একটি কাস্টম টার্নটেবিল (Turntable) বাজারে এনেছে Harley-Davidson। মোটরসাইকেল প্রস্তুতকারক এই প্রতিষ্ঠানটির আইকনিক Bar & Shield লোগো থেকে অনুপ্রাণিত হয়ে এতে ক্রোম-মেটাল ফিনিশিং ব্যবহার করা হয়েছে।

এই কোলাবরেশন বা যৌথ উদ্যোগ সম্পর্কে Pro-Ject জানিয়েছে, "Pro-Ject এবং Harley-Davidson-এর এই অংশীদারিত্ব উন্মুক্ত রাস্তার 'মেকানিক্যাল সোল'-কে আপনার বসার ঘরে নিয়ে আসবে। এই টার্নটেবিলের ডিজাইনটি কিংবদন্তি মোটরসাইকেল কারুশিল্পের প্রতি এক ধরণের শ্রদ্ধাঞ্জলি, যার অবয়ব তৈরি করা হয়েছে বিখ্যাত Bar & Shield লোগোর আদলে।"

যন্ত্রপাতি পর্যালোচনা বিষয়ক সংবাদমাধ্যম Ecoustics জানিয়েছে, কাঠামোগত স্থায়িত্ব এবং কম্পন কমানোর জন্য অডিও যন্ত্রটিতে অ্যালুমিনিয়াম-এমডিএফ (Aluminum-MDF) স্যান্ডউইচ চ্যাসিস ব্যবহার করা হয়েছে।

যান্ত্রিকভাবে, টার্নটেবিলটিতে ডায়মন্ড-কাট অ্যালুমিনিয়াম সাব-প্ল্যাটারের ওপর একটি ভারী ৩০০ মিলিমিটারের গ্লাস প্ল্যাটার রয়েছে। এছাড়া ভিনাইল রেকর্ডগুলোকে শক্তভাবে ধরে রাখতে এবং অনাকাঙ্ক্ষিত কম্পন কমাতে এতে ৯১৫ গ্রামের Harley-Davidson রেকর্ড পাক ব্যবহার করা হয়েছে, যা ড্রাইভিং সিস্টেমের মোট রানিং ভর ২.৭৫ কেজিতে উন্নীত করে। পুরো অ্যাসেম্বলিটি এমনভাবে বিশেষ ড্যাম্পড ফিটের ওপর বসানো হয়েছে, যা বাইরের পৃষ্ঠের কম্পন থেকে ইউনিটটিকে আলাদা রাখে।

ব্যবহারকারীর সুবিধার জন্য এতে একটি বিশেষ ইলেকট্রনিক কন্ট্রোল দেওয়া হয়েছে, যার ফলে ম্যানুয়ালি ড্রাইভ বেল্ট পরিবর্তন না করেই ৩৩ এবং ৪৫ আরপিএমের (rpm) মধ্যে স্পিড পরিবর্তন করা যাবে। টোনআর্ম অ্যাসেম্বলির বিস্তারিত তুলে ধরে Ecoustics জানায়, এতে "SME-স্টাইলের রিমুভেবল হেডশেল, উচ্চ-বিশুদ্ধ তামার অভ্যন্তরীণ ওয়্যারিং এবং টিপিই-ড্যাম্পড কাউন্টারওয়েটসহ একটি ৮.৬ ইঞ্চির হ্যান্ড-পালিশ করা এস-শেপড অ্যালুমিনিয়াম টোনআর্ম" ব্যবহার করা হয়েছে।

৩,২৯৯ মার্কিন ডলার মূল্যের এই টার্নটেবিলটি বর্তমানে Harley-Davidson-এর Bar & Shield লোগোযুক্ত সবচেয়ে সস্তা নতুন পণ্য। তাদের এনট্রি-লেভেলের মোটরসাইকেল Nightster-এর দাম যেখানে শুরু হয় ১০,০০০ ডলারের বেশি থেকে, তার তুলনায় এটি বেশ সাশ্রয়ী। তবে নতুন এই স্পেশাল এডিশনের উৎপাদন সংখ্যা নিয়ে কোনো তথ্য জানায়নি Pro-Ject।

Previous
Previous

মোটরসাইকেল উন্মোচন করল Aston Martin

Next
Next

Doctor Doom এডিশনে TVS Raider