Honda করেনি, তাই নিজ দায়িত্বে Prelude Type R তৈরি করল Throtl

ছবিঃ Throtl

Honda আগেই জানিয়ে দিয়েছে, নতুন হাইব্রিড Prelude-এর ম্যানুয়াল বা Type R সংস্করণ তৈরির কোনো পরিকল্পনা তাদের নেই। তাই কোম্পানির মত বদলানোর অপেক্ষায় না থেকে যুক্তরাষ্ট্রের একটি ওয়ার্কশপ নিজেরাই এমন একটি গাড়ি তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে।

Aftermarket যন্ত্রাংশ বিক্রির প্রতিষ্ঠান ও YouTube চ্যানেল Throtl, Las Vegas-এ SEMA প্রদর্শনীর জন্য Honda Prelude Type R-এর একটি কনসেপ্ট তৈরি করেছে। Idemitsu-র সঙ্গে যৌথভাবে তৈরি এই প্রকল্পের লক্ষ্য, কারখানায় তৈরি একটি পারফরম্যান্স Prelude দেখতে কেমন হতে পারত, তা দেখানো।

Throtl-এর সহ-প্রতিষ্ঠাতা Evan Beckerman প্রকল্পটির ভাবনা ব্যাখ্যা করে বলেন, “Honda যদি Prelude Type R তৈরি করত, তাহলে সেটি দেখতে কেমন হতো?”

এলোমেলো কিছু Aftermarket যন্ত্রাংশ জুড়ে দেওয়ার বদলে দলটি অনুপ্রেরণা ও প্রয়োজনীয় যন্ত্রাংশের জন্য বেছে নিয়েছে FL5 প্রজন্মের Civic Type R-কে। Prelude-এর হাইব্রিড পাওয়ারট্রেন খুলে ফেলে সেখানে বসানো হয়েছে Civic Type R-এর K20C1 turbocharged four-cylinder ইঞ্জিন এবং six-speed manual transmission।

গাড়িটির বাইরের নকশাতেও যুক্ত করা হয়েছে Civic Type R-এর ছোঁয়া। Throtl Prelude-এর সামনের ও পেছনের বাম্পার পরিবর্তন করে বসিয়েছে FL-5-এর বাম্পার। পাশাপাশি Seibon-এর সহযোগিতায় carbon-fibre bonnet-টির সঙ্গে যুক্ত করা হয়েছে Type R-এর bonnet scoop। আরো ব্যবহার করা হয়েছে Civic Type R-এর সিগনেচার triple-exit exhaust এবং পেছনের wing-টি। তবে hatch খোলার সময় যাতে wing বাধা না দেয়, সে জন্য এর mounting point-গুলো সরাতে হয়েছে আরও ভেতরের দিকে।

Civic Type R-এর যন্ত্রাংশ ব্যবহারের সিদ্ধান্তটি শুধু দেখতে ভালো লাগার জন্য নেওয়া হয়নি। Prelude গাড়িটি কারখানা থেকেই Civic-এর প্ল‍্যাটফর্ম এবং Civic Hybrid-এর powertrain architecture ব্যবহার করে। পাশাপাশি এতে রয়েছে Type R-এর suspension ও brakes। ফলে আরও শক্তিশালী মডেলটির যন্ত্রাংশ Prelude-এ প্রতিস্থাপন ছিল Throtl-এর জন্য এই রূপান্তর প্রক্রিয়ার সবচেয়ে সোজা পথ।

Donor গাড়িটির যন্ত্রাংশ পুনরায় ব্যবহার করায় electronics সংযুক্ত প্রক্রিয়া বিশেষ করে instrument cluster, অনেকটাই সহজ হয়েছে। Beckerman বলেন, “পুরো গাড়িটিই মনে করে সেটি একটি FL5। তাই OBD2 reader সংযুক্ত করলে সেটি মনে করে, এটি একটি Civic Type R।”

কিছু যন্ত্রাংশ প্রত্যাশার চেয়েও সহজে বসানো গেছে। Beckerman বলেন, “মজার ব্যাপার হলো, কিছু যন্ত্রাংশের মাপ ও অবস্থান অবিশ্বাস্য রকম কাছাকাছি ছিল। স্বাভাবিকভাবেই, এতে আমাদের ধারণার চেয়ে অনেক কম fabrication-এর প্রয়োজন হয়েছে।”

তিনি মনে করেন, Honda চাইলে খুব বেশি ঝামেলা ছাড়াই একই ধরনের গাড়ি তৈরি করতে পারত। তাঁর ভাষায়, “আমার মনে হয়, খুব বেশি পরিশ্রম ছাড়াই Honda এটি তৈরি করতে পারত। কিন্তু কোম্পানির ভেতরে রাজনৈতিকভাবে তারা কখনো এটি করবে কি না, তা জানি না। কারণ এতে Civic Type R-এর ফ্ল্যাগশিপ অবস্থান ক্ষতিগ্রস্ত হতে পারে।”

তবে প্রকল্পটি বাস্তব করতে জন্য যথেষ্ট পরিশ্রম করতে হয়েছে। Civic Type R-এর যন্ত্রাংশ কীভাবে Prelude-এ ব্যবহার করা যায়, তা বুঝতে Throtl-কে কার্যত গাড়িটি গোঁড়া থেকে reverse-engineering করতে হয়েছে। Intercooler বসানোর কাজটি এর ভালো উদাহরণ। শুরুতে Type R-এর intercooler-টি Prelude-এর স্ট্যান্ডার্ড সামনের বাম্পারের পেছনে বসানো হলে দেখা যায়, সেখানে পর্যাপ্ত বাতাস পৌঁছাচ্ছে না। শেষ পর্যন্ত এই সমস্যাটির সমাধান হয় তুলনামূলক সহজ: FL5-এর সামনের বাম্পার ব্যবহার করা।

প্রয়োজনীয় যন্ত্রাংশ সংগ্রহ করতে donor Civic Type R-টিকে প্রায় সম্পূর্ণ ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলতে হয়েছে। Beckerman বলেন, “কত কিছু যে আমরা কাজে লাগাতে পেরেছি, তা দেখে আমরা কিছুটা অবাক হয়েছিলাম। তবে এর জন্য আক্ষরিক অর্থেই FL5-টিকে একেবারে কঙ্কাল করে ফেলতে হয়েছে। এমনকি গাড়িটির carpet-ও আমরা ব্যবহার করেছি।”

তিনি আরও বলেন, “Civic Type R-এর shifter, পুরো center console—আমরা প্রায় প্রতিটি জিনিসই কাজে লাগাতে পেরেছি। ব্যাপারটা সত্যিই দারুণ।”

সবচেয়ে কঠিন কাজ ছিল exhaust system এবং wiring। তবে যান্ত্রিক দিকের কাজ সম্পর্কে Beckerman-এর মন্তব্য, “যান্ত্রিকভাবে কাজটি বেশ সহজ ছিল।”

গাড়ির ভেতরে দরজার প্যানেলগুলো নতুন করে লাল Alcantara দিয়ে মোড়ানো হয়েছে। পেছনের আসনেও একই রঙের upholstery ব্যবহার করা হয়েছে। ছোট হলেও এটি বেশ মজার একটি বিষয়। কারণ উৎপাদিত Civic Type R-এর পেছনের আসনেও সামনের লাল আসনগুলোর সঙ্গে মিল রাখা হয়নি।

মূল হাইব্রিড পাওয়ারট্রেন রেখেই Prelude-এর পারফরম্যান্স বাড়ানো যায় কি না, সেটিও ভেবেছিল Throtl। তবে Beckerman-এর ধারণা ছিল, হাইব্রিড সিস্টেম খুলে ফেলার সিদ্ধান্তে গাড়িপ্রেমীরা “আনন্দে উচ্ছ্বসিত” হবেন। এছাড়া তাদের Prelude-এর বিদ্যমান inline-four পাওয়ারট্রেন পরিবর্তনের চেষ্টা খুব একটা সফল হয়নি। আধুনিক multi-energy পাওয়ারট্রেনগুলো জটিল software ও বিভিন্ন function দিয়ে নিয়ন্ত্রিত হয়। ফলে সাধারণ Aftermarket tuning-এর সুযোগ খুবই সীমিত। শেষ পর্যন্ত দলটি সিদ্ধান্ত নেয়, পুরো সিস্টেম বদলে Civic Type R-এর পাওয়ারট্রেন বসানোই সবচেয়ে বাস্তবসম্মত উপায়।

প্রতিষ্ঠান হিসেবে Honda তাদের নতুন Prelude-কে একটি আরামদায়ক অবসরযাপনের গাড়ি হিসেবেই বাজারে তুলে ধরতে আগ্রহী, গুরুতর পারফরম্যান্স মেশিন হিসেবে নয়। Throtl-এর প্রকল্প দেখে পরিষ্কার প্রশ্ন ওঠে, চাহিদা থাকা সত্ত্বেও Honda কেন এমন সুযোগ হাতছাড়া করছে। প্রয়োজনীয় যন্ত্রাংশ প্রস্তুত, প্ল‍্যাটফর্মও একই, আর Aftermarket একটি ওয়ার্কশপ ইতিমধ্যে দেখিয়ে দিয়েছে কীভাবে প্রকৌশলগত কাজটি করা সম্ভব।

Honda চাইলে Prelude Type R তৈরি করতে পারে। তারা শুধু সেটি না করার সিদ্ধান্ত নিয়েছে।

Previous
Previous

চীনা গাড়ি ঠেকাতে মরিয়া মার্কিন নির্মাতারা

Next
Next

চীনে ১০% কর্মী ছাঁটাই করছে BMW