ছবিঃ @You_SuiKoyoAZ / X
কয়েক মাসের জল্পনা-কল্পনা এবং একের পর এক ইঙ্গিত দেওয়ার পর অবশেষে Celica নামটি ফিরিয়ে আনার বিষয়টি নিশ্চিত করেছে Toyota। তবে এর সঙ্গে একটি শর্ত রয়েছে।
আপাতত কিংবদন্তি এই স্পোর্টস কার ফিরছে একটি rally machine হিসেবে, সাধারণ রাস্তায় চালানোর জন্য তৈরি উৎপাদন মডেল হিসেবে নয়।
নতুন GR Celica ২০২৭ সালের World Rally Championship (WRC)-এ প্রতিযোগিতা করবে। এর সঙ্গে থাকবে পরবর্তী প্রজন্মের GR Yaris rally car। দুটি গাড়িই চ্যাম্পিয়নশিপের নতুন কারিগরি নিয়ম মেনে তৈরি হবে, তবে তারা প্রতিযোগিতা করবে Toyota-র আলাদা দুটি racing team-এর হয়ে। GR Celica অংশ নেবে নতুন Toyota Racing ব্যানারে, আর GR Yaris-এর দায়িত্বে থাকবে Gazoo Racing।
Motorsport.com-এর প্রতিবেদন অনুযায়ী, GR Celica-র চালকদের তালিকায় থাকবেন Elfyn Evans, Oliver Solberg এবং Sami Pajari। অন্যদিকে, GR Yaris দলে থাকবেন Ott Tänak, Takamoto Katsuta এবং Kalle Rovanperä।
ছবিঃ @You_SuiKoyoAZ / X
দুটি গাড়িই তৈরি করা হচ্ছে ফিনল্যান্ডের Jyväskylä-তে Toyota-র rally headquarters-এ। নাম ও বডির নকশা আলাদা হলেও নতুন নিয়মের কারণে GR Celica এবং GR Yaris-এর শক্তি ও পারফরম্যান্স সমান থাকবে। ২০২৬ সাল শেষ হওয়ার আগেই গাড়ি দুটির homologation সম্পন্ন হওয়ার কথা।
তবে সাধারণ রাস্তায় চালানোর উপযোগী Celica তৈরির বিষয়টি Toyota এখনো নিশ্চিত করেনি। তারপরও rally-তে গাড়িটির প্রত্যাবর্তনের ঘোষণা গাড়ি পাগলদের প্রিয় sports coupe-টির বাজারে ফিরে আসার জল্পনাকে আরও জোরালো করেছে। ২০২৬ সালের শুরুর দিকে পর্তুগালে Toyota-র একটি রহস্যময় দুই দরজার prototype পরীক্ষামূলকভাবে চালানোর সময় দেখা গিয়েছিল। এর coupe-ধাঁচের অনুপাত দেখে ধারণা করা হয়েছিল হয়েছিল, এটি GR Yaris-এর কোনো সংস্করণ নয়। এরপর আরও কয়েকবার track testing-এর সময় গাড়িটির দেখা মিলেছে। তবে Toyota এখনো এর পরিচয় কিংবা উৎপাদনে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেনি।
Toyota-র পারফরম্যান্স গাড়ির প্রতি নতুন করে মনোযোগ দেওয়ার পরিকল্পনার সঙ্গে একটি নতুন Celica বেশ মানানসই হবে। কিন্তু আপাতত সাধারণ রাস্তায় চালানোর মডেলটি কেবলই তত্ত্ব। Toyota আমাদের দিয়েছে গাড়িটির নাম এবং একটি rally programme, রোড লিগাল কোনো গাড়ি নয়।
ছবিঃ আকিফ হামিদ
Toyota যদি সত্যিই নতুন Celica উৎপাদনে আনে, তাহলে কয়েকটি গাড়ি যে বাংলাদেশেও চলে আসবে, তাতে সন্দেহ নেই। খবরটি স্বাগত জানানোর মতো। কারণ বাংলাদেশের মুষ্টিমেয় Celica-গুলো বয়সের ভারে এবং অপ্রত্যাশিত দুর্ঘটনায় ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। বাকি গাড়িগুলো অটোমোটিভ প্রত্যতত্ত্বের অংশ হয়ে যাওয়ার আগেই নামটি ফিরে এলে খুব ভালো হয়।
কয়েক মাসের জল্পনা-কল্পনা এবং একের পর এক ইঙ্গিত দেওয়ার পর অবশেষে Celica নামটি ফিরিয়ে আনার বিষয়টি নিশ্চিত করেছে Toyota। তবে এর সঙ্গে একটি শর্ত রয়েছে।