চোখধাঁধানো R8 Gordini আনল Renault
১৯৬০-এর দশকের র্যালি ঐতিহ্যে ভরপুর গাড়িকে আধুনিক রূপ দিয়ে নতুন ‘Renault R8 Gordini Concept’ উন্মোচন করেছে ফরাসি গাড়ি নির্মাতা Renault।
ফরাসি বেশে ফিরল Nissan Pixo
পুরোনো ‘Pixo’ নামটি আবারও ফিরিয়ে এনেছে জাপানি গাড়ি প্রস্তুতকারক প্রতিষ্ঠান Nissan। কিন্তু সমস্যা হল, এটি চলবে বিদ্যুতে, আড়ালে ফরাসি এবং তৈরি হবে ইউরোপে।
Veyron-এর ২০ বছর উদযাপন করল Bugatti
আইকনিক সুপারকার Veyron-এর ২০তম বার্ষিকী উপলক্ষে মূল ৪৫০টি মডেলের মধ্যে থেকে একটি গাড়িকে বিশেষভাবে রিস্টোর (পুনর্নির্মাণ) ও কাস্টমাইজ করার মাধ্যমে উদযাপন করেছে বিলাসবহুল গাড়ি প্রস্তুতকারক প্রতিষ্ঠান Bugatti। গাড়িটির মালিকের সাথে সরাসরি আলোচনার মাধ্যমে তাদের নিজস্ব ‘La Maison Pur Sang’ প্রোগামের আওতায় এই কাজ সম্পন্ন করা হয়।
সর্বশেষ W16 রোড কার তৈরি সম্পন্ন করল Bugatti
নিজেদের বিখ্যাত কোয়াড-টার্বোচার্জড ৮.০-লিটারের W16 ইঞ্জিন চালিত শেষ এবং ৯৯তম রোড কার ‘Mistral’ আনুষ্ঠানিকভাবে তৈরি শেষ করেছে Bugatti। এর মাধ্যমে কিংবদন্তি এই পাওয়ারট্রেনের দীর্ঘ ২০ বছরের উৎপাদন যাত্রার আনুষ্ঠানিক সমাপ্তি ঘটল।